বড়দিন উপলক্ষে সোনারপুরের দর্শকদের মাঝে সরকারের রিপোর্ট কার্ড বিলি করেন মিমি - The News Lion

বড়দিন উপলক্ষে সোনারপুরের দর্শকদের মাঝে সরকারের রিপোর্ট কার্ড বিলি করেন মিমি



দি নিউজ লায়নঃ   বড়দিন উপলক্ষে সোনারপুর উত্তর বিধানসভার শিমূলতলা অগ্রগামী মাঠে একটি অনুষ্ঠানে আসেন যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী। আর সেখানেই তিনি দর্শকদের মাঝে নেমে সরকারের রিপোর্ট কার্ড বিলি করতে থাকেন। তাঁর কাছে থেকে সরকারের দশ বছরের রিপোর্ট কার্ড হাতে পেতে মহিলাদের ঢল নামে। এদিন এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসি বেগম এবং রাজপুর সোনারপুর পুরসভার প্রশাসক নজরুল আলি মণ্ডল সহ বিভিন্ন চার্চের রেভারেন্ডরা।




 এদিন সাংসদ শুধু রিপোর্ট কার্ড বিলি করাই নয়, তিনি গরিব মানুষের হাতে কম্বলও তুলে দেন। বিশেষ সক্ষমদের হাতে হুইল চেয়ারও তুলে দেন। তিনি জানান, ইচ্ছা ছিল বড়দিনে নিজের লোকসভা কেন্দ্রে বড় করে উৎসব পালন করবেন। সেই কথা জানিয়ে ছিলেন বিধায়ক ফিরদৌসি বেগমকে। বিধায়কের উদ্যোগেই এদিন এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর তাতে যোগ দিতে পেরে তিনি খুবই খুশী। 


এদিন তিনি বলেন, ছোট থেকে কনভেন্টে পড়াশোনা করে বড় হয়েছেন। তাই বড়দিনটা তাঁর কাছে খুশীর দিন। সেই সময় বড়দিনে স্কুলে অনেক আনন্দ করতেন। এবার তিনি সাংসদ হিসাবে তাঁর লোকসভা কেন্দ্রের মানুষের সঙ্গে আনন্দ করতে চেয়েছিলেন। আর তাঁর সেই স্বপ্ন পূরণ হয়েছে। বড়দিনের অনুষ্ঠানে আসলেও তিনি এদিন মঞ্চ থেকে মানুষের সমস্যার সমাধানের আশ্বাস দেন। বলেন, আগে নির্বাচনের প্রচারের সময় এখানের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। এখন রাস্তা ভাল করে দেওয়া হয়েছে। এখানে জলের সমস্যা রয়েছে বলে জানতে পারলাম। ওই সমস্যার সমাধান করার চেষ্টা করব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.